
মাসুদ করিম, মেহেরপুর থেকে, গড়াইনিউজ২৪.কম:: মঙ্গলবার ভোরে মেহেরপুর সদর উপজেলার নুরপুর মোড়ে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে সাদ্দাম হোসেন, রমেশ, সোহাগ ও কানন নামের ৪ জন চিহ্নিত সন্ত্রাসী নিহত হয়েছে। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার আহসান হাবীব সহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ব্যপারে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ভোর রাতে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সোনাপুর গ্রাম থেকে বেশ কয়েকজন সন্ত্রাসীকে পুলিশ ধাওয়া করলে নুরপুর মোড় নামক স্থানে সন্ত্রাসীরাও পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক পর্যায়ে উভয়ের মধ্যে বন্ধুকযুদ্ধে সোনাপুর, টুঙ্গী ও পিরোজপুর গ্রামের সাদ্দাম (২৫), রশেম (২৪) সোহাগ (২৭) ও কানন (২৫) নিহত হয়। এতে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আহসান হাবীব সহ ৬ পুলিশ সদস্য আহত হয়। আরো জানা যায়, গত ৫ মার্চ রাতে সোনাপুর গ্রামের আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী আব্দুল মজিদ ও আসাদুল ইসলাম গ্রামের ১টি চায়ের দোকানে বসে চা পান করা অবস্থায় অপহরণ করে সন্ত্রাসীরা। তাদের দাবীকৃত মুক্তিপনের ১০ লক্ষ টাকা না পেয়ে গ্রামের মাঠ থেকে ঐ রাতেই গলাকেটে হত্যা করে সন্ত্রাসীরা। পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে নিহত ৪ জন সন্ত্রাসী ঐ গ্রামের আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী হত্যাকান্ডের সাথে জড়িত বলে পুলিশ ধারনা করছে। এ ব্যাপারে মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক আবু এহসান রাজু জানান, ভোরে গুলিবিদ্ধ ৪ জনকে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩