প্রিন্ট এর তারিখঃ জুন ২, ২০২৬, ৪:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০১৬, ১২:১৬ পূর্বাহ্ণ
চীনের সঙ্গে ১ হাজার ৩’শ ৬০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার, গড়াইনিউজ২৪.কম:: বাংলাদেশ ও চীনের ৩০টি কোম্পানির মধ্যে ১ হাজার ৩’শ ৬০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ওই চুক্তি স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এর আগে উভয় দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ চায়না বিজনেস ফোরাম’ এর উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
এফবিসিসিআই এর সভাপতি আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে আয়োজিত ওই বৈঠকে চীনের আন্তর্জাতিক সম্প্রসারণ বিষয়ক কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট চ্যং ঝু ছাড়াও আরো ৫০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩
Copyright © Goraynews24.com all rights reserved.- 2024