প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ৩:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০১৬, ১২:২৯ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় আ’লীগ-জাসদ সংঘর্ষে মহিলাসহ আহত-২৫

গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও জাসদের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় গ্রুপের মহিলাসহ ২৫জন আহত হয়েছেন। এরমধ্যে আওয়ামীলীগ সমর্থিত দুই ভাই ঝন্টু ও সেন্টুর অবস্থা গুরুত্বর। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের পারমিটন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সোমবার জাসদ সমর্থক রাজা মাস্টার গ্রুপের লোকজন দোকানে বসাকে কেন্দ্র করে আওয়ামীলীগ সমর্থীত মুদি দোকানদার লিটনকে মারধর করে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে মিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে রাজা মাস্টারের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। থানায় অভিযোগ করে ফেরার পথে ঝন্টুর লোকজনের উপরে রাজা মাস্টারের লোকজন হামলা চালায়। এতে দুই গ্রুপের মুখোমুখি তুমুল সংঘর্ষ বাধে। সংষর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ২৫জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে এক রাউন্ড গুলি ও দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া আহতরা হলেন: পারমিটন গ্রামের ছেলে শামছুদ্দিনের ছেলে মনিরুল (৪৫), আলামীনের ছেলে সোহেল (২৭), আবু তাহেরের ছেলে আলী (৩০), বাকের মন্ডলের ছেলে ঝন্টু (৩৫), সেন্টু (৩৫), ঝন্টুর স্ত্রী শাপলা খাতুন (৩০), গোলাপের স্ত্রী সামিরন নেছা (৬০), গোলাপের ছেলে জসিম (৩৭), মোশারফের ছেলে জুমারত (৪০), কাওসার (৩৩), শাকের আলীর ছেলে শাহীনুর জামান (২৬), মফিজ উদ্দিনের ছেলে মোবারক (২৮), মুসার ছেলে দাউদ (৪০)। আহতরা মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩
Copyright © Goraynews24.com all rights reserved.- 2024