
ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম সচিবদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত এজেন্ডা নেই। গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই সচিবদের সঙ্গে সরকারপ্রধানের প্রথম বৈঠক।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩