প্রিন্ট এর তারিখঃ মার্চ ১, ২০২৬, ৮:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৩, ৩:০৮ অপরাহ্ণ
দৌলতপুরে দেশীয়অস্ত্রসহ স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরীর অনুসারীকে ছেড়ে দিয়েছে ডিবি

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: দেশীয় ধারালো অস্ত্রসহ আটক হলেও স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরীর অনুসারী মুসা ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ। স্থানীয় এবং বিভিন্ন দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, গতকাল দিবগত শনিবার রাত ২টা দিকে উপজেলার ৭নং হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি ইন্দিরাপাড়ার বাবলু আলীর ছেলে মুসা কে দেশীয় ১০০পিচ হাত কুড়াল ও ৫০ টি তরবারি সহ জেলার ডিবি পুলিশ আটক করে।
অনুসন্ধানে জানা যায়, ৩০শে ডিসেম্বর দিবাগত রাত ২ টার দিকে জেলা ডিবি পুলিশ আটক করলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর অনুসারী হওয়ায় মুসাকে দেনদরবার এর মাধ্যমে রেজাউল হক চৌধুরী নিজে এসে তাকে ছাড়িয়ে নিয়ে যান।
স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর ছোট বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর ক্যাডার এই মুসা ৭ তারিখ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখ নাশকতা করার জন্য দেশীয় অস্ত্র মজুদ করেছে, ডিবি পুলিশ বিপুল পরিমান টাকা নিয়ে এই সন্ত্রাসী কে ছেড়ে দেন। আইনের লোক যদি টাকা বিনিময়ে সন্ত্রাসীদের ছেড়ে দেয় তাহলে সন্ত্রাসীরা যে কোন সময় আমাদের উপর আক্রমণ করতে পারে আমরা জেলা পুলিশ সুপারের দৃষ্টি কামনা করছি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করা জন্য।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩
Copyright © Goraynews24.com all rights reserved.- 2024