
ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: আগামী শনিবার অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা। ওই দিন সকাল ১০টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আওয়ামী লীগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা। দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩