প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ৩:১২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২২, ৮:৩৯ অপরাহ্ণ
কুষ্টিয়ায় আগামীকাল থেকে ৩দিন ব্যাপী লালন স্মরণোৎসব শুরু!

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়ায় আগামীকাল ১৭ই অক্টোবর থেকে তিনদিন ব্যাপী শুরু হতে যাচ্ছে আধ্মাতিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ-এর ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে লালন স্মরণোৎসব-২০২২। ১৭, ১৮ ও ১৯ অক্টোবর,২০২২ইং (১, ২ ও ৩ কার্তিক ১৪২৯খ্রী.) সোম, মঙ্গল ও বুধবার বাউল সম্রাট ফকির লালন শাহ-এর ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য লালন স্মরণোৎসব-২০২২ -এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, ফকির, বাউল, ভক্ত, পাগল ও দর্শনার্থীরা আসতে শুরু করেছে। এ উপলক্ষে ছেঁউড়িয়ায় কালিগঙ্গা নদীর তীরে লালন আঁখড়া বাড়িতে এখন চলছে আয়োজনের প্রস্তুতি। উৎসবের ৩ দিন লালনের আঁখড়াবাড়ির ভিতরে ও আশপাশের অঞ্চল জুড়ে ছোট-ছোট দলে ভাগ হয়ে বাউল ভক্তরা গাইবেন লালনের গান। এছাড়াও লালন মঞ্চে থাকবে সারারাত গানের আয়োজন। উল্লেখ্য, ১২৯৭খ্রী. পহেলা কার্তিক আধ্মাতিক সাধক লালন শাহ-এর ওফাত হয়। এরপর থেকে লালনের অনুসারীরা প্রতিবছর ছেঁউড়িয়ার আঁখড়া বাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে এদিবস উপলক্ষে লালন স্মরণোৎসব পালন করে থাকে।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩
Copyright © Goraynews24.com all rights reserved.- 2024