
ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: ঈদ উদযাপন শেষে গাড়িতে পদ্মা সেতু পাড়ি দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শরীয়তপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। তবে যানবাহনের চাপ নেই সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজায়। মঙ্গলবার (১২ জুলাই) সকাল থেকেই জাজিরা টোলপ্লাজায় এমন চিত্র দেখা যায়। ভোগান্তি ছাড়াই পদ্মা সেতু দিয়ে সরাসরি গাড়িতে পার হচ্ছেন যাত্রীরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়বে বলে ধারণা করছেন সেতু সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩