গড়াইনিউজ২৪.কম::পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে গাড়ির চাপ কমতে শুরু করেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত উভয়ঘাটে গাড়ি ছিল সহস্রাধিক। বিকেলে সেটি কমে ৮শ গাড়িতে দাঁড়িয়েছে। উভয় ঘাটে পারের অপেক্ষায় অন্তত ৬শ ট্রাক ও ২শ’ বাস রয়েছে। সোমবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, পাটুরিয়া ঘাটে অন্তত তিনশ ট্রাক ও ১শ বাস পারের অপেক্ষায় আটকে রয়েছে। এ নৌ-রুটে ১৮টি ফেরির মধ্যে ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে। অপরদিকে, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া ঘাটে তিনশ’ ট্রাকসহ চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। তিন নম্বর ঘাটে মেরামতের কাজ চলছে। ফলে, ঘাটটি সাময়িক বন্ধ আছে। এছাড়া দৌলতদিয়া ঘাটের কাছে প্রচণ্ড স্রোত ও উল্টো স্রোতের কারণে ফেরি ভিড়াতে বিঘ্ন ঘটছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩