
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার খোকসায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। বুধবার দুপুর ২ টার দিকে খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাংশা উপজেলার ফলিপুর এলাকার রেজাউল মন্ডলের ছেলে ফিরোজ মন্ডল (২৫) ও তার ছোট ভাই সামিউল মন্ডল (১০) । গুরুতর আহত অবস্থায় আরো চার জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী দিয়ে পাঁচ জন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি যাচ্ছিল। পথে পাইকপাড়া মির্জাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক একটি পিকআপভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই আপন দুই ভাই নিহত হন। আহত আরো চার যাত্রীকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩