প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৮:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২২, ৯:০৬ অপরাহ্ণ
কুষ্টিয়া সহ আশপাশের জেলার জন্য বিশেষ আবহাওয়া সতর্কতা!

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: আজ ২৬ শে এপ্রিল থেকে ২৯ শে এপ্রিল দুপুর পর্যন্ত প্রাণঘাতী তাপপ্রবাহ ভারত ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হতে যাচ্ছে। এই ৪ দিন রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের উপরে উঠার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।বিশেষ করে কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, পাবনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর জেলায় দুপর ১২ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত তাপমাত্রা ৪২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠার সম্ভাবনার কথা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।
উল্লেখ্য যে, পরবর্তী দেশব্যাপী কালবৈশাখী ঝড় শুরু হবে ২৯শে এপ্রিল বিকেলের পর থেকে। ২৯ শে এপ্রিল দিবাগত রাত ও ৩০ শে এপ্রিল দেশব্যাপী কালবৈশাখী ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অফিস।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩
Copyright © Goraynews24.com all rights reserved.- 2024