প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ৭:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২২, ৯:১১ অপরাহ্ণ
রাজবাড়ীর পাংশাতে ভূয়া ইউএনও আটক!

রাজবাড়ী প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়ায় সোমবার (২৮ মার্চ) দুপুরে খাবারের হোটেল থেকে চাঁদা আদায় কালে শাহরিয়ার জাহান (৪৮) নামে এক ভূয়া ইউএনওকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। শাহরিয়ার জাহান রাজবাড়ীর পাংশা পৌর এলাকার নারায়নপুর গ্রামের মুনশী আকবর আলী’র ছেলে। স্থানীয়রা জানান সোমবার দুপুরের দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের ডন মোড় এলাকায় খয়বার আলী শেখ ও কটার খাবারের হোটেলে গিয়ে নিজেকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে হোটেলের ট্রেড লাইসেন্স দেখতে চাইলে হোটেল কর্তৃপক্ষ দেখাতে ব্যর্থ হন। এ সময় দুই হোটেল থেকে ৫শত টাকা করে মোট ১০০০ টাকা চাঁদা আদায় করেন। শাহরিয়ারের আচরণ সন্দেহ জনক হওয়ায় স্থানীয়রা পাংশা মডেল থানায় ফোন দিলে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩
Copyright © Goraynews24.com all rights reserved.- 2024