
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ায় মিরপুরে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দিপু চন্দ্র (৩৫) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত দিপু চন্দ্র নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকার নরেশ চন্দ্রের ছেলে।
জানা গেছে, পাবনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ডিমবোঝায় পিক-আপ কুষ্টিয়ার দিক থেকে আসা একটি সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সিএনজির দুই যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিপু চন্দ্রের মৃত্যু হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩