
কুমারখালী প্রতিনিধি :: বিভিন্ন প্রলোভন দেখিয়ে অবৈধ দৈহিক মিলনে গর্ভবতী এক নাবালিকা স্কুলছাত্রী। অতঃপর কৌশলে অবৈধ গর্ভপাত ঘটিয়ে কু-কর্ম থেকে বাঁচার জন্য নানা অপচেষ্টা চলছে। এদিকে হুমকির কারণে মেয়ের পরিবার আইনের আশ্রয়ও নিতে পারছে না । ঘটনাটি ঘটেছে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপঁড়া ইউনিয়নের চরচাপঁড়া গ্রামের শফি’র ১৩ বছর বয়সের মেয়ের সাথে। সে নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। মেয়ের পরিবার সুত্রে জানা যায়, হতদরিদ্র কৃষক শফি’র মেয়েকে পার্শ্ববতী নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের মৃত চ্যারাগ আলী ওরফে শলকের ছেলে লুৎফর (৪৫) বিভিন্ন প্রলোভন দেখিয়ে নাবালিকা মেয়েটিকে ফুসলিয়ে দৈহিক মিলনে জড়িয়ে পরে। অবৈধ দৈহিক মিলনের ফলে এক পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে পরে। এই লুৎফর মেয়ের বাবার সাথে স্থানীয় ইটভাটায় কাজ করত। সেই থেকে মেয়ের বাড়িতে আসা যাওয়া ছিল। লুৎফর তার বাড়িতে অনুষ্ঠানের কথা বলে মেয়েটিকে নিয়ে যেয়ে একরাত রেখেছিল বলেও জানান তার মেয়ের মা। পরে লুৎফর নাবালিকা মেয়েটিকে নিয়ে গত সোমবারে কুমারখালীর ডিসান ক্লিনিক থেকে আল্ট্রাসনোগ্রাফী করে দেখে মেয়েটি পাঁচ মাসের গর্ভবতী। তখন উপায়ন্তর না দেখে ঐ ক্লিনিকেই অবৈধ গর্ভপাত ঘটায়। শনিবার লুৎফরের সাথে এ বিষয়ে যোগাযোগ করার জন্য তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায় না। তার বড় ভাই আশরাফ মুঠোফোনে জানান, ঘটনাটির কোন প্রমান নেই । সেহেতু আমাদের কেহ কিছুই করতে পারবেনা। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে কথা বললে তিনি জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩