প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ৯:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৯, ২০২২, ১১:১৩ অপরাহ্ণ
কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে রোটারি ক্লাবের মাস্ক হস্তান্তর!

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: রোটারী ক্লাব অব কুষ্টিয়ার উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। আজ সকালে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের হাতে এসব মাস্ক তুলে দেন রোটারী ক্লাব অব কুষ্টিয়ার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃণাল কান্তি দে, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট কামরুজ্জামান নাসির, রোটারিয়ান অজয় সুরেকা লেফটেন্যান্ট গভর্নর, রোটারিয়ান কাজী আলো পাস্ট প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট নোমেনী রোটারিয়ান এ্যাডঃ মোসাদ্দেক আলী মনি, সেক্রেটারী রোটারিয়ান জাহিদুল ইসলাম রনি, রোটারিয়ান তানভির, রোটারিয়ান চামেলি জামান, রোটারিয়ান হাফিজুর রহমান।
উল্লেখ্য, চলমান বৈশ্বিক মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রোটারী ক্লাব অব কুষ্টিয়ার উদ্যোগে বিপুল পরিমাণ মাস্ক এ জেলায় বিতরণ করা হয়েছে। এছাড়াও অক্সিজেন সিলিন্ডার, হাইফ্লু ন্যাজেল ক্যানেলা, গার্বেজ ব্যাগসহ পিপিইসহ চিকিৎসা সরঞ্জামাদী বিতরণের জন্য দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩
Copyright © Goraynews24.com all rights reserved.- 2024