জান্নাতুল ফেরদৌস প্রিয়ন্তী, গড়াইনিউজ ২৪.কম: রাজধানীর কাকরাইলে রুপায়ন করিম টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট। শনিবার (৫ জুন) দুপুর দুইটা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, রুপায়ন টাওয়ারের নীচতলায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩