
কুষ্টিয়া অফিস :ভোগান্তির আর এক নাম কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ অফিস, সংযোগের নামে চলছে অতিরিক্ত চাঁদা আদায়! যেন দেখার কেউ নেই! জানা যায়, কুষ্টিয়ায় পল্লী বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় বিদ্যুত সংযোগ দেওয়ার নাম করে এলাকা থেকে মোটা অংকের টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।অভিযোগ সূত্রে জানা যায়, মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার নতুন বিদ্যুৎ সংযোগ ও লাইন নির্মাণ করতে গিয়ে ধাপে ধাপে এলাকার অসহায় মানুষদের কাছ থেকে মাথা পিছু ৫ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত নিয়েছে ঐ এলাকার মৃত: আ: রহমানের ছেলে বিআরবির কর্মকর্তা আতিকুর রহমান আরজু। বর্তমানে ঐ এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ পেলেও আতিকুর রহমান আরজুর ভাই ব্যাংক কর্মকর্তা আশেকুর রহমান তার বাড়ীর উপর দিয়ে পল্লী বিদ্যুতের ড্রপ তার যেতে বাঁধা প্রদান করছে। অভিযোগ সূত্রে জানা যায়, বছর দুয়েক আগে ওই এলাকার মৃত: আ: রহমানের ছেলে বিআরবির কর্মকর্তা আতিকুর রহমান আরজু পল্লী বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর সহায়তায় মিটার ও পোল দেওয়ার নাম করে এলাকার আসাদুল ইসলাম, রেজাউল, নাসিম, আমজেদ, জাহিরুল, সহিবুল, লালচাঁদসহ ২১জনের কাছ থেকে ৫ থেকে ৮হাজার টাকা আদায় করেছে। টাকা দেওয়ার কয়েক বছর পর এলাকায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করে। এলাকার হাসিনা খাতুন অভিযোগ করে বলেন, আমার নামে একটি মিটার থাকলেও সেটি অস্থায়ী ভিত্তিতে আবুল কাশেমের বাড়ীতে রয়েছে। বর্তমানে পল্লী বিদ্যুতের পোল দেওয়ার কথা রয়েছে। ফলে আমার (হাসিনা খাতুন) নামে সেই মিটারটি আমার বাড়ীতে নিয়ে যেতে চাই। কিন্তু আতিকুর রহমান আরজুর ভাই ব্যাংক কর্মকর্তা আশেকুর রহমান তার বাড়ীর উপর দিয়ে পল্লী বিদ্যুতের ড্রপ তার যেতে বাঁধা প্রদান করছে। এলাকাবাসী জানান, মৃত: আ: রহমান বেঁচে থাকাকলীন সময়ে জিকে খালের জায়গা দখল করে সেই জায়গার উপর ঘর নির্মাণ করা রয়েছে। সেই ঘরের কিছু অংশ উপর দিয়ে পল্লী বিদ্যুতের ড্রপ তার দিতে বাধা প্রদান করছেন মৃত: আ: রহমানের ছেলে ব্যাংক কর্মকর্তা আশেকুর রহমান। এব্যাপারে তিনি জানান, জিকের জায়গার উপর আমার ঘর নই। আমার জায়গার উপরই জিকের ক্যানেল বলেও দাবি করেন তিনি। তাহলে মৃত: আ: রহমানের ছেলে ব্যাংক কর্মকর্তা আশেকুর রহমান এর ক্ষমতার উৎস কোথায়?? তাই জনগনের ভোগান্তি রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩