
গড়াইনিউজ২৪:: আকাশে আষাঢ় এলো; বাংলাদেশ বর্ষায় বিহবল। মেঘবর্ণ মেঘনার তীরে-তীরে নারিকেলসারি বৃষ্টিতে ধূমল; পদ্মাপ্রান্তে শতাব্দীর রাজবাড়ি বিলুপ্তির প্রত্যাশায় দৃশ্যপট-সম অচঞ্চল। মধ্যরাত্রি; মেঘ-ঘন অন্ধকার; দুরন্ত উচ্ছল আবর্তে কুটিল নদী; তীর-তীব্র বেগে দেয় পাড়ি ছোটে নৌকাগুলি; প্রানপনে ফেলে জাল,টানে দড়ি অর্ধনগ্ন যারা,তারা খাদ্যহীন,খাদ্যের সম্বল। রাত্রি শেষে গোয়ালন্দে অন্ধ কালো মালগাড়ি ভরে জলের উজ্জ্বল শষ্য, রাশি-রাশি ইলিশের শব, নদীর নিবিড়তম উল্লাসে মৃত্যুর পাহাড়। তারপর কলকাতার বিবর্ণ সকালে ঘরেঘরে ইলিশ ভাজার গন্ধ; কেরানীর গিন্নির ভাঁড়ার সরস সর্ষের ঝাঁজে................!!
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩