গড়াইনিউজ ২৪.কম:: এবার রাজশাহী মেট্রোপলিটন এলাকার ১২ থানায় বাড়তি নিরাপত্তার স্বার্থে এলএমজি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
এক প্রশ্নের জবাবে আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সব থানায় রোববার (১১ এপ্রিল) বিকেলেই এলএমজি চেকপোস্ট স্থাপন করা হয়। বর্তমান পরিস্থিতি ও থানার বাড়তি নিরাপত্তার কথা ভেবে এ চেকপোস্ট বসানো হয়েছে। মূলত অপ্রীতিকর ঘটনা এড়াতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
এর আগে দেশের মধ্যে সিলেটে প্রথম এলএমজি চেকপোস্ট বসানো হয়। এরপর দেশের আরও বেশ কয়েকটি জেলায় এলএমজি পোস্ট বসিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩