
গড়াইনিউজ২৪.কম ॥ কুষ্টিয়া শহরের বারখাদার উত্তর পাড়ার কিলিক মোড়ের ভুয়া নাম ধারী কাজী আসাদুল হকের অবৈধ কাজ কর্মের স্বীকার সাধারন জনগন। ভুয়া কাজী আসাদুল ইসলাম নিজে কাজী না হয়েও অন্যের করা লাইসেন্স নিজের নামে চালিয়ে উঠতি বয়সি ছেলেমেয়েদের ভুয়া বিবাহ দিয়ে থাকেন । নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী জানান প্রায় ১ বছর আগে আমার আত্মিয়ের বিয়ে করালেও এখন পর্যন্ত সঠিক কোন কাগজপত্র দিতে পারেননি কথিত কাজী এই আসাদুল । অন্যের করা লাইসেন্স নিজের দাবী করলেও কাজীর লাইসেন্স পেতে যে সকল সরকারী নিয়ম নীতীর প্রয়োজন হয় তার কোন কিছুই নেই ভুয়া কাজী আসাদুলের । এক কথায় সরকারী নিয়ম নীতীকে উপেক্ষা করেই দেদারছে চালিয়ে যাচ্ছে তার এই অবৈধ কাজ কর্ম । শুধু এই নয় এলাকাবাসী আরো অভিযোগ করেন বিভিন্ন এলাকা হতে আগত উঠতি বয়সি ছেলেমেয়ে এবং অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েদের বেশী টাকার বিনিময়ে গোপনে বিয়ে দিয়ে থাকেন । জামায়াত বিএনপির সক্রিয় সদস্য ভুয়া কাজী আসাদুলের খুঁটির জোড় কোথায় এ বিষয়ে এখন অনেকেই প্রশ্ন তুলেছেন? এলাকাবাসীর ধারনা কথিত কাজী আসাদুলকে এখনই রূখতে না পারলে যেকোন সময় ঘটাতে পারে বড় ধরনের দূর্ঘটনা । চলমান........
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩