
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: ‘ঘরে থাকুন, সুস্থ থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, প্রত্যয় যুব সংঘের সাধারন সম্পাদক ও কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক প্রতিজ্ঞার শহর প্রতিনিধি তামজিদ বিশ্বাস তনু। ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া বাণীতে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে তামজিদ বিশ্বাস তনু বলেন, সবাই নিরাপদে থেকে মাসব্যাপী সিয়াম সাধনার পর সবার জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি কুষ্টিয়াসহ সমগ্র বিশ্ববাসী’র সকল মুসলমানকে জানাই ‘ঈদ মোবারক’। ঈদের দিন ধনী-গরীব সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। ঈদ শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও মানবতার বন্ধনে আবদ্ধ কর। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
গড়াইনিউজ/সৌরভ
প্রকাশ: বাংলাদেশ সময় ০০.১৫ ঘন্টা, ২০২০।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩