
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া ১৩নং ওয়ার্ড বারখাদা ত্রীমোহনী আওতাধীন কুষ্টিয়া তামাক শিল্প ফ্যাক্টরী লি: অবস্থীত। প্রতিষ্ঠানটি এক সময় কুষ্টিয়া জেলার তামাক শিল্পের কথা মাথায় রেখে বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি আগা ইফসুফের বড় ছেলে নয়ন ইউসুফ এই প্রতিষ্ঠান তৈরী করেন । কুষ্টিয়া তামাক শিল্প ফ্যাক্টরী লি: এর ভেতরে পরিবেশের সুরক্ষার কথা চিন্তা করে প্রায় ১০০-১৫০ টিরওবেশি মেহগুনী,আম গাছ লাগানো ছিল । যার আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা । এই প্রতিষ্ঠানের বর্তমানে দেখা শোনার দ্বায়িত্বে আছেন শরিফুল ইসলাম (শরিফ সাহেব) । সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের সাথে যুদ্ধ ঘোষনা করেছেন। ঠিক তখন এই শরিফ প্রতিষ্ঠানের উদ্ধর্তন কতৃপক্ষকে অবগত না করেই ,গতকাল পূর্ব পাশের প্রায় ৩০টির বেশি গাছ কেটেছেন । এলাকাবাসীরা বলেন ,এর আগে পশ্চিশপাশের অনেক গাছ কেটেছেন তিনি । এবং স্থানীয় পাখি নামের একজনের কাছে তিনি রাতের আধারে গাছ গুলো বিক্রি করেছন বলে জানা যয়। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে । স্থানীয় কাউন্সিলর রবিউল ইসলামের কাছে এলাকাবাসী জানালে,তিনি ও ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি,হাজী তোজাম্মেল হক শরিফের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলেন নি। এ ব্যাপারে কুষ্টিয়া তামাক শিল্প লি: এর জি.এম মো: মনসুরের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করতে গেলে তিনি ফোন ধরেন নি।বর্তমানে বিশ্বের এই করোনাভাইরাসের মত বিপদজনক সময় কুষ্টিয়া তামাক শিল্প লি: এর শরিফ পরিবেশের ভারসাম্য নষ্ট করতে মরীয়া হয়ে উঠেছেন । সারা বাংলাদেশে সরকার ঘোষিত লকডাউনের এই সময় আইনের তোয়াক্কা না করে তিনি এই অপকর্ম করছেন বলে জানিয়েছেন এলাকার সাধারন মানুষ ও গন্যমান্য ব্যক্তি বর্গ। এলাকার সকল শ্রেনী পেশার মানুষ পরিবেশ নষ্টকারী ও সরকার ঘোষিত আইন অমান্যকারী বিরূদ্ধে সংশ্লিষ্ট দপ্তরকে কঠোর ব্যবস্থা গ্রহন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩