প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৪, ২০১৬, ১:৩৪ পূর্বাহ্ণ
ব্রহ্মপুত্র নদে ভাসছে শিশুর লাশ

গড়াইনিউজ২৪.কম:: কুড়িগ্রামের চিলমারী উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের বুকে মুদাফৎ কালিকাপুর চরে এক শিশুর লাশ ভাসছে। আজ শনিবার দুপুরের দিকে শিশুটির লাশ পানিতে ভাসতে দেখে চরের মানুষ। পরে খবর দেয়া হয় সংশ্লিষ্ট চরের ইউপি চেয়ারম্যান ও ঢুষমারা থানা পুলিশকে। রাত ৯ টা পর্যন্ত লাশটি উদ্ধারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। অষ্টমীচর ইউপি চেয়ারম্যান আবু তালেব জানান, ঘটনাটি সত্য। লাশ পাহারা দেওয়ার জন্য চৌকিদারকে ব্রহ্মপুত্র নদের তীরে রাখা হয়েছে। তবে লাশের কোনো পরিচয় না পাওয়ায় তা উদ্ধার করা হয়নি। শিশুটির বয়স আনুমানিক ৯ বছর হবে। এমন কথা জানিয়েছে চরের একাধিক বাসিন্দা। ব্রহ্মপুত্র নদে আইনশৃংখলা নিয়ন্ত্রণকারী ঢুষমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ শিশুর লাশের কথা স্বীকার করলেও তা শনিবার পর্যন্ত উদ্ধার করা হয়নি। তিনি জানান, আমরা শিশুটির পরিচয় জানার চেষ্টা করছি। তবে পরিচয় না পাওয়া গেলেও রবিবার লাশটি উদ্ধার করা হবে। পানিতে ভাসা মেয়ে শিশুটির গায়ের রং কালো। পড়নে হাফ প্যান্ট নেভি ব্ল-স্কার্ফ দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩
Copyright © Goraynews24.com all rights reserved.- 2024