
ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম::গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। এসময়ের নতুন শনাক্ত হয়েছেন আরো ২১৯ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩১ জনে। নতুন করে ৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪৯ জন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
শুরুতেই স্বাস্থ্যমন্ত্রী সিলেটে করোনায় আক্রান্ত হয়ে ডা. মঈনউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন বলে জানান মন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩