কুষ্টিয়ার কর্ম্মকার জুয়েলার্সের বিল্ডিংটি ঝুকিপূর্ণ: ঘটতে পারে যে কোন সময় দূর্ঘটনা

0
1749
কুষ্টিয়ার কর্ম্মকার জুয়েলার্সের বিল্ডিংটি ঝুকিপূর্ণ: ঘটতে পারে যে কোন সময় দূর্ঘটনা: প্লান পাশে আছে দূর্নিতী অনিয়ম

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার বি সি স্ট্রীটে বাবর আলী গেটে যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে ডাক্তার আব্দুর রহিম সুপার মার্কেটের কর্ম্মকার জুয়েলার্সের বিল্ডিংটি । নিয়ম আর অনিয়ম মিশে একাকার হয়ে মানুষের জীবন ঝুকিতে বাস করছে ডাক্তার আব্দুর রহিম সুপার মার্কেট এর ব্যবসায়ীরা । তথ্য সুত্রে জানা যায়, ১৯৮৯ সালে পূর্বের মালিক সকিনা বেগম ৪ রডের বিম দিয়ে ১ তলা বিল্ডিং নির্মান করে পরবর্তিতে ২.৬৭ পয়েন্ট জমি সহ সুবাস কুমার মজুমদার ও স্বপন কুমার মজুমদারের কাছে ২০১৪ সালে বিক্রয় করে সকিনা বেগম। সূত্র মতে জানা যায়, ৪ঠা জানুয়ারী ২০১৭ সালে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান কে দিয়ে নতুন প্লান পাশ করে ৬ রড দিয়ে ৪ তলা মার্কেট নির্মান করে নিয়ম অনুযায়ী নিচতলা ভেঙ্গে ৪ তলা করার নিয়ম হলেও তা-না করে ৪ তলা মার্কেট নির্মান করে সুবাস কুমার মজুমদার যা বসবাসের জন্য ঝুকিপূর্ন । গত ২৭/০৯/২০১৮ তারিখে মার্কেটের দোকান মালিক মসলেম উদ্দিন মহন কুষ্টিয়া পৌরসভার মাননীয় মেয়র মহোদয়কে লিখিত অভিযোগ দিলে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পরবর্তিতে কুষ্টিয়া পৌরসভার প্রধান ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম ও সার্ভেয়ার আব্দুল মান্নান সরেজমিন আসলেও আজ অবধি কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান ভুক্তভোগীরা । ডাক্তার আব্দুর রহিম সুপার মার্কেট এর ব্যবসায়ীরা এ রকম ঝকিপুর্ন বসবাস না করে তদন্তের দাবি জানিয়েছেন । স্থানীয়রা জানিয়েছে এ বিল্ডিং টি মাত্র ৪ রড দিয়ে বিল্ডিং করা এর বেজ এ কোনো শক্তি নেই এখানে ব্যবসা করা খুবই ঝুকিপুর্ণ এটি সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক তা না হলে যে কোন সময় প্রানহানির মতো ঘটনা ঘটতে পারে।