
গড়াইনিউজ২৪.কম:: মিয়ানমারের ইয়াঙ্গুনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে। ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। খবর সিনহুয়া ও মিয়ানমার টাইমসের। সিনহুয়া জানায়, ছিটকে পড়ার পর বিমানটি তিন খণ্ড হয়ে যায়। বিমানটির চালক আহত হয়েছে। দুর্ঘটনার সময় মোট ৩৩ জন ক্রু ও যাত্রী বিমানে ছিলেন বলে জানা গেছে। তাদের কতজন হতাহত হয়েছেন এবং কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। মিয়ানমার টাইমস জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এস২-এজিকিউ-বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ ফ্লাইটের পাইলটসহ আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩