গড়াইনিউজ২৪.কম:: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৭০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী পালিয়ে যায়। তারা হলেন-বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর এলাকার মজিবর রহমানের ছেলে পুতু সরকার (৩৭) ও তার স্ত্রী শাহীনুর বেগম (৩৩)। রোববার (০৭ আগস্ট) রাত সোয়া ৯টায় র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, শনিবার (০৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ২৭০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী পালিয়ে যায়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একাধিক মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩