

নিজস্ব প্রতিবেদক, ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বিশ্বের রোল মডেল হিসেবে গ্রহণ করে তা অনুসরন করছেন বড় বড় দেশের রাষ্ট্র প্রধানেরা। সোমবার বিকাল চারটায় রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মঞ্চ নাটক পরিবেশন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে রেলমন্ত্রী এ কথা বলেন। রেলমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশ হবার প্রতিটা ক্যাটগরিতে উত্তীর্ণ হয়ে সল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের তালিকায় প্রবেশ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়নের কারণেই আজ সম্ভব হয়েছে। মন্ত্রী বলেন, বিএনপির সময় জিয়াউর রহমান বঙ্গবন্ধুর ভাষণ জোর করে বন্ধ করে দিয়েছিল কিন্তু তা অব্যাহত রাখতে পারে নাই। দেশের উন্নয়ন বিরোধী পরাশক্তিরা শেখ হাসিনার সকরারের উন্নয়ন যতই বাধাগ্রস্থ করার চেষ্টা করুক না কেন উন্নয়ন অব্যাহত থাকবে। কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের পরিবহণ সংকটের কথা রেলমন্ত্রীকে জানালে তিনি পরিবহণের ব্যবস্থা করে দেবার আশ্বাস দেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে রেলমন্ত্রীর হাতে সম্মামনা ক্রেস্ট তুলে দেয় আইডিয়াল কলেজ। আইডিয়াল কলেজ গভর্নিং বডির সভাপতি সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক জসীম উদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ মুজিবুর রহমান, গনিত বিভাগের বিভাগীয় প্রধান গোলাম আহাসানসহ প্রমূখ। আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধের উপর নির্মিত মঞ্চ নাটক ‘রাজাকার নামা’ মঞ্চস্থ হয়।





















