
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: রোটারী ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশের উদ্যোগে ও রোটারী ক্লাব অব কুষ্টিয়া এবং রোটরী ক্লাব অব পাংশা রাজবাড়ীর যৌথ আয়োজনে ত্রান বিতরণ ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাধবপুর বাজারে ত্রান বিতরণ ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসব বিতরণ করেন রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট ওবাইদুর রহমান, সেক্রেটারি আলিমুল হক সনজু, রোটারিয়ান ফরহাদ আলি খান, রোটারিয়ান রাসেল পারভেজ, রোটারিয়ান মহিদুল ইসলাম রিপন, রোটারিয়ান মোসাদ্দেক আলি মনি, রোটারিয়ান জেবুন্নেসা সবুজ এবং জেলা ৩২৮১ বাংলাদেশ, কুষ্টিয়া জোন চেয়ারম্যান রোটাঃ ডাঃ শফিউদ্দিন পাতা, এসিস্ট্যান্ট গভর্ণর রোটাঃ উত্তম কুমার কুন্ডু, রোটারি ক্লাব অব পাংশা-রাজবাড়ী’র প্রেসিডেন্ট রোটাঃ দিবালোক কুন্ডু জীবন, রোটাঃ পিপি সৈয়দ নূর-ই-আলম ইমরোজ উপস্থিত ছিলেন। রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সেক্রেটারি আলিমুল হক সনজু জানান, ২১৫ টি পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয় এবং এক হাজারেরও অধিক রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩