প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ১০:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০১৭, ৫:১৩ অপরাহ্ণ
মহাসড়কে থেমে থেমে যানজট

গড়াইনিউজ২৪.কম:: গাজীপুরের সফিপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানবাহন চলছে ধীরগতিতে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি-ভোগড়া এলাকায়ও যানবাহনের ধীর গতি রয়েছে। কোথাও থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে পোশাক কারখানা ছুটি হওয়ায় মহাসড়কের ধারণ ক্ষমতা অনুযায়ী অতিরিক্ত যানবাহনের চাপ বেশি। তাই মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। এতে সফিপুর ও কালিয়াকৈর বাইপাস এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।
তাছাড়া, বিপুল সংখ্যক যাত্রী স্টেশনগুলোতে অপেক্ষা করছেন। পর্যাপ্ত গাড়ি না পেয়ে কেউ কেউ ট্রাক, পিকাআপ ও বাসের ছাদের করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি ও ভোগড়া এলাকায়ও যানবাহনের ধীর গতি রয়েছে। যাত্রীরা বেশি ভাড়া আদায়ের অভিযোগ করছেন। তবে শালনা হাইওয়ে ফাঁড়ির ওসি মো. হোসেন সরকার বলছেন, সড়ক পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩
Copyright © Goraynews24.com all rights reserved.- 2024