
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: বড় বড় নগরীর মত কুষ্টিয়াতেও খুব অল্পসময়ে ওয়েডিং ফটোগ্রাফি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং গড়ে উঠেছে বেশ কয়েকটি ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠান। তারা যোগ করেছে ওয়েডিং ফটোগ্রাফিতে নতুন ধারা । এমনই একটি অন্যতম প্রতিষ্ঠান ক্যাপচার মোমেন্টস্ । কথা হয় ক্যাপচার মোমেন্টস এর সিইও এ্যালেন আনন্দ এর সাথে তিনি বলনে, শুরুটা করেছিলাম আমি আর আমার দুই বন্ধু তানভীর অনিক ও মুত্তাকিন মিলে। ছাত্র জীবনে কিছু একটা করার প্রয়াস থেকেই আমাদরে যাত্রা শুরু। আমাদের ছবি তোলার প্রবল আকাঙ্খা থেকেই হাতে খরি হয় ক্যাপচার মোমেন্টস এর । তারপর আমাদের সাথে যুক্ত হয় আরও কিছু নবীন ফটোগ্রাফার শামীম,আহনাফ জিতু, জামী জিনান, তন্ময়, মেহেদী, উচ্ছাস। এ্যালেন আনন্দ বলেন প্রথম দিকে আমাদের অনেক বাধা ছিল এখন শুধু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পালা। তিনি আরও বলেন আমরা কুষ্টিয়ার ফটোগ্রাফিতে আরও আধুনকিতার ছোঁয়া দিতে চাই । তাদের সাথে কথা বলে আরোও জানা যায় কুষ্টিয়ার গন্ডি পেরিয়ে রাজশাহী ,যশোর ও ঢাকাতে তারা ইভেন্ট কাভার করছে।ক্যাপচার মোমেন্টসের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে জানা যায় তারা কুষ্টিয়াবাসীর দোয়া আর ভালবাসা নিয়ে আরও সামনে এগিয়ে যেতে চাই ।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩