
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস, গড়াইনিউজ২৪.কম:: বাগেরহাটের মোরেলগঞ্জ সন্নাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা রোববার দুপুরে কৃমি নাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর থেকে মোরেলগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য এ কৃমিনাশক ট্যাবলেট সরবরাহ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হোসেন শিকদার ও সহকারি প্রধান শিক্ষক সায়লা পারভীন জানান, দুপুরের দিকে তাদের ছাত্রীদের একটি করে কৃমি নাশক ট্যাবলেট দেয়া হয়। এ ট্যাবলেট দেয়ার পর পরই ছাত্রীেেদর পেটে ব্যথা ও বমি শুরু হয়। এতে করে শিক্ষক ,ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুফতি কামাল হোসেন ও মেডিকেল অফিসার এনামুল কবির ঘটনাস্থল যান এবং শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেন। তারা শিক্ষার্থীদের খাবার স্যালাইন ও পেটে ব্যথার জন্য গ্যাসের ট্যাবলেট খাবার পরামর্শ দেন। মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার অফিনসার ডাঃ ডাঃ মুফতি কামাল হোসেন জানান, কৃমি ট্যাবলেট খেলে সামান্য বমি বমি ভাব হতে পারে। তবে এটা কোন বড় ধরনের সমস্যা নয়। এক ছাত্রীর দেখাদেখি অন্যন্যরা অসুস্থের মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে।
কৃমি ট্যাবলেটে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটাকে গণ হিষ্ট্রিরিয়া বলা হয়। এতে ভয় বা আতঙ্কের কারন নেই।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩