গড়াই নিউজ \ এক যুগ ধরে নিজ জেলায় পোষ্টিং নিয়ে নামে বেনামে ৮ মামলায় লড়ছেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ সুরেশ তুলসান। সরকারী চাকুরী করেন বিধায় সংশিষ্ট দপ্তরের চোখ ফাঁকি দিতে নিজ বোন দিপা রাণী আগরওয়ালার নামে কোটি কোটি টাকার সম্পত্তি ক্রয় ও মামলা পরিচালনার গুর“ত্বর অভিযোগ উঠেছে তার বির“দ্ধে। এমনকি নিজ সহোদরের সাথেও চলছে মামলা মোকাদ্দমা। দিপা রাণী একজন গৃহিনী। বৈবাহিক সূত্রে নাটোর জেলায় ¯^ামী প্রদীপ কুমার আগরওয়ালার সাথে বসবাস করে। তার নামে কুষ্টিয়া শহরের হাসপাতাল মোড়ে একটি সাড়ে ৮ কাঠা জমি যার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। নির্মাণাধীন কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে ১৬ কাঠা জমি যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। বাবর আলী গেটের এসবি সড়কের মরহুম এ্যাড. মাহাতাব উদ্দিনের ছেলে মিজানুর রহমান মজনুর নিকট থেকে ৮ কাঠা জমি ক্রয় করা হয়েছে। সম্পত্তি ক্রয় সংক্রাš— জটিলতায় ইতিমধ্যে বেশ কয়েকটি মামলাও হয়েছে। এখানে দিপা রাণী কখনও বাদী আবার কখনও বিবাদী। দিপা রাণীর একটি ঘনিষ্ঠ সুত্রে জানা গেছে ৪ মামলায় দিপা রাণীর নাম থাকলেও এ সংক্রাš— বিষয়ে তার সংশিষ্টতা নেই। মামলা চালাচ্ছে জমির মুল মালিক ডাঃ সুরেশ তুলসান। মামলার নথি সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরের হাসপাতাল মোড়ের সাড়ে ৮ কাঠা জমি দিপা রাণীর নামে ক্রয় করে ডাঃ সুরেশ তুলসান। জমিটির অন্যতম মালিক ইয়াসমিন ইসলামের নামে জাল সলেনামার কারনে মামলা হলে থলের বিড়াল বেরিয়ে আসে। স্পষ্ট হয়ে উঠে মূল মালিক সুরেশ তুলসান। মামলার বাদী দিপা রাণী উপস্থিত না থাকলেও হাজিরায় তার নাম ব্যবহার কওে সা¶রের অভিযোগ উঠেছিল। কুষ্টিয়া জেলা যুগ্ম জজ আদালতে এ মামলার বাদী ইয়াসমিন ইসলাম। তিনি পৈতৃক সূত্রে প্রাপ্ত সাড়ে ৪ শতক জমি ফিরে পাওয়ার জন্য সুরেশের বোন দিপা রাণীর নামে মামলা করেছিলেন যার মামলা নং দেং ৭৮/২০১৩। শহরের বাবর আলী গেট সংলগ্ন এ্যাড. মাহাতাব উদ্দিনের বাড়ির ৮ কাঠা জমি তার পুত্র মিজানুর রহমান মজনুর নিকট থেকে দিপা রাণী আগরওয়ালার নামে ক্রয় করা হয়েছে বলে দাবী ডাঃ সুরেশ তুলসানের। কথিত বায়নায় জমিটির মূল্য ধরা হয়েছে ৪০ ল¶ টাকা। অথচ যার বর্তমান প্রকৃত মূল্য কয়েক কোটি টাকা।
এদিকে ভাইদের সাথেও বিরোধ বাধে তুলসান ডায়াগণষ্টিক সেন্টার নিয়ে, তুলসান ডায়াগনষ্টিক সেন্টারের ট্রেড লাইসেন্স নিয়ে তার অন্য ভাইদের সাথে বিরোধ বাধলে কুষ্টিয়া পৌরসভা ডাঃ সুরেশ তুলসানের নামে ট্রেড লাইসেন্স বাতিল করে দেয়। ফলে ডাঃ সুরেশ তুলসান ¶িপ্ত হয়ে মামলা করেছে পৌর মেয়রের বির“দ্ধে। যার নং দেং ৩/২০০৭ কুষ্টিয়া জেলা যুগ্ম জজ আদালত। এছাড়া তুলসান ডায়াগনষ্টিক সেন্টারের মালিকানা নিয়ে বিরোধ বাধলে ডাঃ সুরেশ তুলসান অন্য অংশীদারদের বির“দ্ধে আরো একটি মামলা করেন যার নং দেং ৮/২০০৫ কুষ্টিয়া জেলা যুগ্ম জজ আদালত। তুলসান ডায়াগনষ্টিক সেন্টার নিয়ে বিরোধে আরো ২টি মামলা জি আর ৩৩/৪ ও জি আর ১৪৫/৫ এই মামলার নেপথ্যেও নায়ক ডাঃ সুরেশ তুলসান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। সুরেশ ও তার ভাই বিনোদ কুমারের বির“দ্ধে তাদের আরও অভিযোগ এন.এস রোডের পাশে রেখে যাওয়া বাবার পৌত্রিক সম্পত্তি নিয়েও জালিয়াতি করে ডাঃ সুরেশ তুলসান। এই নিয়েও মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩