
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি,গড়াইনিউজ২৪.কম:: সকল জল্পনা-কল্পনার অবসান শেষে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সহযোগী গ্রুপে সর্ব্বোচ্চ ভোট পেয়ে আমাদের ঈশ্বরদী প্রতিনিধি সাংবাদিক সেলিম আহমেদ নির্বাচিত হয়েছেন। পোষ্টার, ব্যানার, ফেষ্টুন, ষ্টিকার, লিফলেট, কার্ড ও রঙ্গিন ব্যাস দিয়ে যে ভোট হয়না, সর্ব্বোচ্চ ভোট পেয়ে সেলিম আহমেদ তার প্রমান করলেন। পোষ্টার, ব্যানার, ফেষ্টুন, ষ্টিকার, কার্ড ও রঙ্গিন ব্যাস ছাড়াই তিনি সাদমাঠা ভাবে এবারের নির্বাচনে অংশ নিয়েছিলেন। সাংবাদিক সেলিম আহমেদ শিল্প ও বণিক সমিতির বেশ কয়েকবার নির্বাচিত নির্বাচিত নির্বাহী সদস্য।
সেলিম আহমেদ বলেন, ভোটাররাই হচ্ছে আমার প্রধান চালিকা শক্তি। ভোটারদের সাথে আমার যোগাযোগ সব সময়ের, এটা নতুন নয়। আমি শুধু ভোটের সময় নির্বাচন করিনা, সারা বছর নির্বাচনের মাঠে থাকি বিধান এবারের নির্বাচনে সর্ব্বোচ্চ ভোটে সম্মানীত ভোটাররা আমাকে নির্বাচিত করেছেন। আমি বার বার ভোটারদের দাঁড়গোড়ায় গিয়েছি, তাদের কাছে ভোট প্রার্থনা করেছি, তারা আমার ডাকে সাঁড়া দিয়েছেন এবারের ভোটে এটাই প্রমান করেছে। ভোটারদের মন জয় করতে হলে তাদের পাশে থাকতে হয়। পোষ্টার, ব্যানার, ফেষ্টুন, ষ্টিকার, লিফলেট, কার্ড ও রঙ্গিন ব্যাস দিয়ে ভোট হয়না।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩