
প্রচুর সম্ভাবনাময় তথ্য প্রযুক্তি নির্ভর এই সেক্টরটিতে সঠিক দিক নির্দেশনা প্রদানের লক্ষে সম্মেলন শেষে বাংলাদেশ অনলাইন মিডিয়া ওনার্স এসোসিয়েশন (বিওএমওএ) নামে একটি নতুন সংগঠন গঠন করা হয়েছে এবং দেশের শীর্ষ স্থানীয় অনলাইন গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেষ্ঠ সম্পাদক আমানুল্লাহ্ কবীরকে সভাপতি, লাষ্ট নিউজ বিডি ডটকমের সম্পাদক আলীমুজ্জামান হারুনকে সিনিয়র সহ-সভাপতি ও বিজনেস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক জীবন ইসলামকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি করা হয় । সংগঠনের অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আলীমুজ্জামান হারুন, সহ-সভাপতি আবদুল মান্নান, সহ-সভাপতি উদয় হাকিম, সহ-সভাপতি আরিফুর রহমান, সহ-সভাপতি দীপ আজাদ, যুগ্ম সম্পাদক ইব্রাহীম খলীল জুয়েল, অর্থ সম্পাদক নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক শরীফ মোহাম্মদ মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, সমাজ কল্যাণ সম্পাদক ইব্রাহীম খলীল খোকন, দপ্তর সম্পাদক গাজী মোহাম্মদ ফায়সাল, নির্বাহী সদস্য খায়রুল আলম সবুজ, বাণী ইয়াসমিন হাসি, শেখ মাহমুদ এ রিয়াত, শেখ মো. শাহীন আকতার, মো. শফিউল আজম, মো. সিদ্দিকুর রহমান ও কবীর চৌধুরী তন্ময়। গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান কমিটি আরও একজন সদস্যকে প্রয়োজনে যেকোনো সময় কমিটির অর্ন্তভুক্ত করতে পারবেন। উল্লেখ্য, এই কমিটি আগামী দুই বছর সংগঠনটি পরিচালনা করবেন। দুই বছর পর সংগঠনের নির্বাচনের মাধ্যমে কমিটির পরিবর্তন হবে। বর্তমান কমিটি নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। প্রতি দুই বছর পর পর ডিসেম্বর মাসের যেকোনো তারিখে নির্বাচন সম্পন্ন করতে হবে। অনলাইন গণমাধ্যম সম্মেলনে ঢাকা, চট্রগ্রামসহ সারা দেশ থেকে শতাধিক অনলাইন গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক উপস্থিত ছিলেন । সম্মেলনটি পরিচালনা করেন বাংলাক্লিকের উদ্যোক্তা ও ডিস্ট্রিক্ট নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক শরীফ মোহাম্মদ মাসুম |
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩