
আজাদ বিশ্বাস,মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম:: শুক্রবার সকালে ঝিনাইদহের মহেশপুরে আসুন দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই এ শ্লোগান নিয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে মহেশপুর থানার সামনের সড়কে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, দত্তনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সস্তা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, বিশিষ্ট সমাজসেবক মীর সুলতানুজ্জামান লিটন, হাবাশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জমারোত আলী প্রমুখ। এর পূর্বে থানার সামনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩