
গড়াইনিউজ২৪.কম:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরিতে চার দিনের সফর শেষে আজ রাতে দেশে ফিরবেন। প্রধানমন্ত্রী বুধবার সকালে দেশের উদ্দেশ্যে বুদাপেস্ট ত্যাগ করবেন এবং রাত সাড়ে ১১টায় ঢাকা পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। গত রবিবার প্রধানমন্ত্রী চার দিনের সরকারি সফরে বুদাপেস্টে পৌঁছেন। এটাই হচ্ছে হাঙ্গেরিতে বাংলাদেশের উচ্চ পর্যায়ের কোনো নেতার প্রথম সফর। সফরকালে প্রধানমন্ত্রী বুদাপেস্ট পানি সম্মেলনে যোগ দেন এবং পানি ব্যবস্থাপনায় সাত দফা এজেন্ডা তুলে ধরেন। প্রধানমন্ত্রীর এই এজেন্ডাগুলো সম্মেলনে সমাদৃত হয়। এছাড়া ঢাকা-বুদাপেস্টের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হয় এই সফরে। এই সফরের মাধ্যমে হাঙ্গেরির সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা যোগ হয়। বুদাপেস্ট যাত্রাপথে প্রধানমন্ত্রীকে বহনকালী বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। পরে যান্ত্রিক ত্রুটি সারিয়ে প্রায় চার ঘণ্টা দেরিতে প্রধানমন্ত্রী বুদাপেস্টে পৌঁছেন। সুস্থ ও নিরাপদে প্রধানমন্ত্রী গন্তব্যে পৌঁছায় আগামী শুক্রবার দেশব্যাপী বিশেষ প্রার্থনার ডাক দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩