প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০১৬, ১:১৬ পূর্বাহ্ণ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সারাদেশে নৌ চলাচল বন্ধ

গড়াইনিউজ২৪.কম:: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ। শনিবার সন্ধ্যায় সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার গড়াইনিউজ২৪.কম এ বলেন, সন্ধ্যা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে ২ নম্বর সতর্ক সঙ্কেত ছিল। এরপর তা বাড়িয়ে ৩ নম্বর করা হয়েছে। এটা আরও বাড়তে পারে। এজন্য রাত সাড়ে ৮টার পর থেকে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩
Copyright © Goraynews24.com all rights reserved.- 2024