
গড়াইনিউজ২৪.কম ::আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের অনুষ্ঠান সরাসরি ফেসবুকে লাইভ করা হচ্ছে। আওয়ামী লীগ তাদের নিজস্ব ফেসবুক পেইজের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই লাইভ প্রচার করছে। যে কেউ আওয়ামী লীগের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে সম্মেলন লাইভ দেখতে পাবেন। ফেসবুকে আওয়ামী লীগের সম্মেলন সরাসরি দেখতে এ লিংকে ক্লিক করতে হবে।
https://www.facebook.com/events/190591254683432/
৫০ হাজার কাউন্সিলর ও ডেলিগেট নিয়ে শনিবার ( অক্টোবর ২২) দু’দিনব্যাপী আওয়ামী লীগের এই সম্মেলন শুরু হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এছাড়াও ঢাকার বিভিন্নস্থানে ১০টি বড় পর্দায় দেখানো হচ্ছে সম্মেলনের কার্যক্রম। সকাল দশটায় আওয়ামী লীগের এই ২০তম ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩