
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা,গড়াইনিউজ২৪.কম:: ঈশ্বরদী উপজেলা সিএনজি মালিক ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর কনিষ্ট পুত্র মোঃ শিরহান শরীফ তমালকে আজ বুধবার বিশাল সংবর্ধনা প্রদান করা হয়। শহরের খায়রুজ্জামান বাবু বাসটার্মিনালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ শিরহান শরীফ তমাল।
ঈশ্বরদী উপজেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ ফিরোজ হোসেন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মীর আক্তারুল ইসলাম মিদুল, ঈশ্বরদী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সম্পাদক মোঃ আলাউদ্দিন বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাজিব সরকার, অটোটেম্পু মালিক সমিতির সভাপতি রুহুল আমিন কুদ্দুস, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রাফিক ও মিলন মালিথা। এতে আরও বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সোহেল রানা, জিয়াউর রহমান, কামাল হোসেন ও খোকন হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আশিকুজ্জামান অশিক।
বক্তারা বলেন, শিরহান শরীফ তমাল বিকেএসপির একজন ক্রিকেট খেলোয়ার, ক্রীড়া প্রেমি হিসেবেই তাকে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। তমাল তার মেধার বিকাশ ঘটিয়ে ঈশ্বরদী তথা দেশের মুখ উজ্জ্বল করবে। ঈশ্বরদীর রাজনীতিতেও তমালের প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করছি। বক্তারা আরও বলেন, তথা কথি ব্যক্তি রাজনৈতিক ছত্রছায়ায় থেকে ঈশ্বরদী উপজেলা সিএনজি মালিক সমিতির কথিত সভাপতি সেজে মালিক শ্রমিকদের লক্ষ লক্ষ টাকা আত্মস্যাৎ করে আধুনিক বাড়ি ও ট্রাকের মালিক হয়েছেন। সিএনজি মালিক শ্রমিকদের রক্ত ঘামানো অর্থকে লুন্ঠন করেছেন। মাননীয় ভূমিমন্ত্রী বর্তমান কমিটিকে দায়িত্ব দেয়ারপর থেকে সিএনজি মালিক ও শ্রমিকদের স্বার্থ সংরক্ষন করে চলেছেন। সিএনজি মালিক ও শ্রমিকদের অর্থ লুন্ঠনকারীদের আর কখনো এখানে স্থান হবেনা। এর আগে তমালকে শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে অভিনন্দন জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩