প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ১:৪৪ অপরাহ্ণ
রাহেলা আক্তার এর কবিতা ” আগমনী সুর”

" আগমনী সুর"
কবি: রাহেলা আক্তার
ময়ূরপঙ্খী চেপে শরৎ এলো-
রাণীর সাজে সেজে,
পূজার ধ্বনির শোর পড়িলো
ঢাককু- ড়াকুড় বেজে।
দিক- দিগন্তে সুর পড়েছে
শুরু পূজার আয়োজন ;
তোমার রাঙা চরণ পেলে
রাঙিয়ে দিও জীবন।
কাশের বনে মিষ্টি বাতাস
শিউলি ফুলের গন্ধে ;
বিশ্বজুড়ে আজ খুশিতে মাতাল
পূজার ধ্বনির ছন্দে।
শরৎ মেঘের,রোদ্র আড়াল
মেঘলা আকাশ আজ;
টিপ -টিপ -টিপ পড়ছে বৃষ্টি
মায়ের মাথায় ভাঁজ।
বলনারে 'মা ' কি হয়েছে
সন্তান আছে তোর,
খুলে দেয়না সকল দুয়ার
মাতিয়ে আনবো ভোর।
বৃষ্টি নেমে, ঘুচবে অন্ধকার
আসবে ছুটে রোদ্দুর ;
খুশির বীণ মাতিয়ে আসুক
পূজার আগমনী সুর।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩
Copyright © Goraynews24.com all rights reserved.- 2024