
গড়াইনিউজ২৪.কম:: আইডিয়াল পাবলিক স্কুল এর পরিচালক এলাকাবাসীর কাছে পাগল নয়ন হিসাবে পরিচিত! নয়ন পাগলের শিক্ষা নিয়ে বানিজ্য এবং সেই সাথে নারী কেলেংকারীর মূল হোতা আইডিয়াল পাবলিক স্কুল ও চ্যালেঞ্জ কোচিং এর পরিচালক নয়ন পাগল এই শিরোনামে কুষ্টিয়ার বিভিন্ন স্থানীয় পত্রিকা এবং অনলাইন পত্রিকায় এই সংবাদ প্রকাশিত হবার পর থেকে আমাদের প্রতিনিধি কে বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকি প্রদান করছে আইডিয়াল পাবলিক স্কুল ও চ্যালেঞ্জ কোচিং এর পরিচালক নয়ন এবং নয়নের চাচা জগরু। নয়ন তার দূর্নীতি ও অপকর্ম ঢাকতেই বিভিন্ন মহল থেকে ভয়ভিতী ও দেখে নেবার হুমকি প্রদান করছে। কুষ্টিয়ার বিভিন্ন স্থানীয় পত্রিকা এবং অনলাইন পত্রিকায় এই সংবাদ প্রকাশিত হবার পর জেলা শিক্ষা অফিসের টনক নড়ে। এই সংবাদের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার একটি তদন্ত টিম গঠন করে আইডিয়াল পাবলিক স্কুল এ তদন্তের জন্য পাঠায়। তদন্তের ফল আমাদের সংবাদের সাথে মিলে যায়, কিন্তু নয়ন জেলা শিক্ষা অফিসারের কাছে থেকে ১০ দিন সময় নিয়ে আসে আইডিয়াল পাবলিক স্কুল এর কাগজ পত্র ঠিক করার জন্য। আর এই সময়ের ফাঁকে নয়ন বিভিন্ন লোকজন কে দিয়ে জেলা শিক্ষা অফিসার ও আমাদের প্রতিবেদককে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে চলেছে। জেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলে জানা যায়, আইডিয়াল পাবলিক স্কুল এর কোন রেজিষ্ট্রেশন নাই, জনগণের চোখে ধুলা দিয়ে নয়ন প্রায় ৪ বছর এই স্কুল চালিয়ে যাচ্ছে। রেজিষ্ট্রেশন বিহীন আইডিয়াল পাবলিক স্কুল এ প্লে থেকে ১০ম শ্রেণী পর্যন্ত দেদারছে চালিয়ে যাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব এই স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। সূত্র মতে জানা যায়, কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার তদন্ত পাঠানোর জন্য জেলা শিক্ষা অফিসারকেও বিভিন্ন লোকজন দিয়ে হুমকি প্রদান করছে। কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়িয়া কানাবিলের মোড়ে অবস্থিত আইডিয়াল পাবলিক স্কুল এন্ড চ্যালেঞ্জ কোচিং এর পরিচালক কে এই নয়ন?, কি তার পিছনের ইতিহাস, আর বর্তমানেই বা কি তার কাহিনী এবং তার ক্ষমতার উৎস কোথায়? আর এই নয়নের বিষয়ে কানাবিলের মোড় এলাকায় সংবাদ সংগ্রহের জন্য এলাবাবাসীর কাছে জানতে চাওয়া হলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গড়াইনিউজ২৪.কম কে বলেন, ২০১০ সালে সর্বপ্রথম নিউ জিনিয়াস কোচিং এর নাম করন করে শিক্ষার নামে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্ম, নারী কেলেংকারী ও অর্থ বানিজ্য। এই নিউ জিনিয়াস কোচিং দিয়ে তার শিক্ষার চাইতেই প্রেম বানিজ্য ভালো ভাবে শুরু হয়। এক পর্যায়ে বিভিন্ন অপকর্ম ও নারী কেলেংকারীর জন্য তার এই নিউ জিনিয়াস কোচিং সেন্টার বন্ধ করে দেয় এলাকাবাসী। কিন্তু বর্তমানে এখন আর নিউ জিনিয়াস কোচিং নেই, কিন্তু ভোল পাল্টে শুরু করেছে পাবলিক স্কুল ও কোচিং। কোচিং এর নাম পরিবর্তন হলেও থেমে নেই তার নারী কেলেংকারীর বদ অভ্যাস। এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, নয়ন পাগলের পিছনের ইতিহাস শুনলে অবাক হয়ে যাবেন এবং বর্তমানে সে পান্না মাস্টারের স্টাইলে চলছে, আর এই নিয়ে তার এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবক মহলে শুরু হয়েছে নানা ধরনের গুনজন। বর্তমানে চ্যালেঞ্জ কোচিং এই পরিচালক নয়ন নাম পরিবর্তন করে স্বপ্নীল ভাই নামে চালিয়ে যাচ্ছে চ্যালেঞ্জ নামের ভূয়া কোচিং। যার নেই কোন সরকারি লাইসেন্স, সুশিক্ষিত শিক্ষক মহল ও শিক্ষার উপযুক্ত পরিবেশ কিন্তু আছে তার ছাত্রী পটানোর লাইসেন্স। কোন রকম সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে তার নিজের মন গড়া নিয়মে শিক্ষাকে পণ্য বানিয়ে প্রতারণা করছে ছাত্র-ছাত্রীদের সাথে এবং অশ্লীল আচরন করে। এমনকি কথিত পরিচালক নয়ন ওরুপে স্বপ্নীল ভাই কতটুকু উচ্চ শিক্ষায় শিক্ষিত এ বিষয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সচেতন মহল। বিভিন্ন সময় নানা ধরনের অপকর্মে হাতে নাতে ধরা পড়ে শাস্তি পেলেও থেমে থাকেনি তার কূৎসিত মনের নানা ধরনের কূ-কাজ। যার ফল ভোগ করতে হয়েছে উক্ত কোচিং এর বিভিন্ন ক্লাসের ছাত্রীদের । নিউ জিনিয়াস কোচিং পরিচালক নয়ন নানা অপকর্মে বিতর্কিত হওয়ার পর আবার শুরু করেছে চ্যালেঞ্জ নামক কথিত কোচিং। তাই ছাত্র-ছাত্রীদের জীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মহল। তা না হলে, যে কোন সময় ঘটাতে পারে পান্না মাস্টারের মতো বড় ধরনের দূর্ঘটনা এমনি ধারনা করছেন অনেকে।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩