প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০১৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
চাইনিজ তাইপেকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

গড়াইনিউজ২৪.কম:: এএফসি অনুর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাছাইপর্বে শক্তিশালী চাইনিজ তাইপেকেও ৪-২ গোলে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা। সি’ গ্রুপের বাছাই পর্বে টানা চতুর্থ ম্যাচে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বের টিকেট নিশ্চিত করলো বাংলাদেশ। ২০১৭ সালে থাইল্যান্ডের মূল পর্বের খেলা অনুষ্ঠিত হবে।প্রথমে পিছিয়ে পড়লেও ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। প্রথমার্ধে বাংলাদেশের দুটি গোলই পেনাল্টি থেকে করেছেন রক্ষণভাগের খেলোয়াড় শামসুন্নাহার। দ্বিতীয়ার্ধে দুটি গোল করে বাংলাদেশ। অন্যদিকে একটি গোল শোধ করে চাইনিজ তাইপ। ফলে চার-দুই গোলে জয় পায় বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩
Copyright © Goraynews24.com all rights reserved.- 2024