
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার খোকসা উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো.বাবুল আক্তার।এই প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জয় পেলেন তিনি। ভোট গ্রহণ শেষে উপজেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাচন অফিসার মো.রশিদুল আলম বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।বাবুল পেয়েছেন ২৬ হাজার ৯শত ৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতাহার হোসেন খোকন স্বতন্ত্র (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১৯ হাজার ২শত ৭০ ভোট। অপর দিকে মো.শহিদুল ইসলাম (আনারস প্রতীক) স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন মাত্র ১হাজার ১৮ ভোট। রিটার্নিং কর্মকর্তা নির্বাচন অফিসার মো.রশিদুল আলম বলেন,সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩