
ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: সংবাদের উৎস জানাতে কোনো সাংবাদিককে চাপ দেওয়া যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার রাষ্ট্র বনাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় এ রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর আজ রোববার এ মামলার ৫১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, ‘সার্বিক দিক বিবেচনায় আমাদের মতামত হলো সংবাদমাধ্যম এবং সাংবাদিকরা সাংবিধানিকভাবে এবং আইনত দুর্নীতি এবং দুর্নীতিকারীদের বিরুদ্ধে জনস্বার্থে সংবাদ পরিবেশন করতে পারবেন।’ কোনো সাংবাদিক তার সংবাদের তথ্যের উৎস কারও কাছে প্রকাশে বাধ্য নয়—মামলার শুনানি পর্যালোচনায় প্রতিয়মান হয় বলে জানান আদালত।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩