প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২২, ৯:৫৩ অপরাহ্ণ
কুষ্টিয়ার জগতিতে ২৫০ পিস ফেনসিডিলসহ আটক-১

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার জগতিতে ২৫০ পিস ফেনসিডিল সামাদ (৩২) নামে একজন পুলিশের হাতে আটক। আজ বিকেলে ০৫:০০ টার সময় কুষ্টিয়া শহরের জগতি সুগার মিলের পুকুরের কাছে উদ্ধার হয় এ ফেন্সিডিল। আটককৃত হচ্ছেন কুষ্টিয়া ইবি থানা মনোহরদিয়া ইউনিয়ন শংকরদিয়া দক্ষিণপাড়া নিবাসী বাজু খাঁর ছেলে সামাদ।পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ইবি থানার এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে তিনজন লোক দুইটি অনটেষ্ট পালসার মোটর সাইকেল করে ফেন্সিডিল বহন করে যাচ্ছে। এমন খবর পাওয়ার সাথে উর্দ্ধতন কর্মকর্তাকে জানালে সার্জেন্ট নাজমুল, এস, আই মেহেদী হাসান মুন্নু, এস আই আসাদ .এস.আই সাহেব আলীসহ পুলিশের ফোর্সের সহযোগিতায় জগতি এলাকায় এক সাড়াশি অভিযান পরিচালনা করেন।
বটতৈল বাইপাস সড়ক থেকে নেমে জগতির দিকে দুইটি পালসার মোটর সাইকেল দেখলে পুলিশ তাদেরকে থামানোর চেষ্টা করে। পুলিশ দেখে একটি পালসার মোটর সাইকেল সহ দুইজন পালিয়ে গেলেও পালসার মোটর সাইকেলসহ একজনকে আটক করে পুলিশ। পরে তার জিজ্ঞাসা মতে তার দেহ ও মোটর সাইকেল তল্লাশী করে ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ বিষয়ে জগতি পুলিশ ফাঁড়ির ইনচাজ মেহেদী হাসান মুন্নু বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩
Copyright © Goraynews24.com all rights reserved.- 2024