
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের বালির ঘাট থেকে তালবাড়িয়া ক্যাম্প পুলিশের অভিযানে ২৫ পিচ ট্যাপেন্টাসহ মোঃ সাগর হোসেন (২২) পিতাঃ মৃত লতিফ মন্ডল, সাং- তালবাড়িয়া মালিথা পাড়া থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এবং মাদক সম্রাট রাজীবের মোবাইল উদ্ধার। কিন্তু মোঃ ইউসুফ এর পুত্র মাদক সম্রাট মোঃ রাজীব হোসেন পলাতক। আজ শুক্রবার সন্ধ্যায় তালবাড়িয়া ক্যাম্পের ইনচার্জ শ্যামা প্রসাদ ও এ এস আই ইসারত তালবাড়িয়া মালিথা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
মিরপুর উপজেলার তালবাড়িয়া ক্যাম্পের ইনচার্জ শ্যামা প্রসাদ জানান, আটক মাদক ব্যবসায়ী নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। পরে আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩