কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া সদর উপজেলার আগামী ৫ই জানুয়ারী ২০২২ ইং ৯ নং ঝাউদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সুশিক্ষিত, সৎ, যোগ্য, যুব সমাজের আইকন, নির্ভীক সমাজসেবক এবং হাজী মোঃ সদর উদ্দিন মাস্টারের সুযোগ্য কনিষ্ঠ পুত্র মোঃ রুহুল কুদ্দুস ডেভিড আনারস প্রতীক নিয়ে দিনব্যাপী গণসংযোগ করেন। তিনি আজ বৃহস্পতিবার সারাদিন ঝাউদিয়া বাজার, তৈলটুপি বাজার, আস্তানগর, বৈদ্যনাথপুর, কাশিনাথপুর, হাতিয়া সহ বিভিন্ন গ্রামে প্রতিটি বাড়িতে বাড়িতে যেয়ে তার প্রতিক আনারস মার্কার ভোট প্রার্থনা করেন।
গনসংযোগের সময় তার সাথে স্থানীয় মান্যগণ্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩