গড়াই নিউজ২৪.কম::গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে নতুন এক হাজার ৭১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা গত ২৫ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১৮ মে একদিনে ১ হাজার ৮২২ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। এরপর গত ২৫ দিনে একদিনে এত বেশি সংক্রমণ শনাক্ত হয়নি।
এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট ১২ হাজার ৬১৯ জনের মৃত্যু হলো। মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৫৪০ জন।
সোমবার (৩০ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩