
কুষ্টিয়া অফিস:: কুষ্টিয়ায় র্যাবের এ অভিযানে হেরোইনসহ রেহেনা বেগম (২৭) বেগম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পূর্ব মজমপুর ঝাউতলা গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাসী করে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত রেহেনা বেগম শহরের চৌড়হাস এলাকার রিন্টুর স্ত্রী। র্যাব ১২ কোম্পানী কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব জানান, আটককৃত রেহেনা দীর্ঘদিন যাবত অবৈধভাবে হিরোইন নিজ দখলে রেখে বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩